অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রীর

৭ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনীর’ ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।মোড়ক উন্মোচনকালে তিনি বলেন, ‘৭৫ এ জাতির পিতাকে হত্যার পরে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এই বই প্রকাশ হবার পর সেই ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পেয়েছি।’প্রধানমন্ত্রী আজ সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের আগে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই মোড়ক উন্মোচন করেন।তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ…

Read More

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৫২০ জন

৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবারর সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৫২০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩৫ জন।এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩ হাজার ১৫১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪০। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা…

Read More

২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিল : শিক্ষামন্ত্রী

৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে। আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে…

Read More

ঢাকার ধামরাইয়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন রক্ত সৈনিক ধামরাইয়ের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতন করা সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। এসময় প্ল্যাকার্ডে লিখে ধর্ষণের প্রতিবাদসহ ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়।মনববন্ধন বিভিন্ন পেশাজিবী প্রায় ৫…

Read More

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া ও ঋষিপাড়া এলাকায় প্রায় এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।এলাকাবাসী জানায়,জিরাবোর দুই এলাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন বাসাবাড়িতে প্রতিটি বাড়ির মালিকদের কাজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। এতে করে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার না পাওয়ায় বাড়িওয়ালা সাভার তিতাস গ্যাস…

Read More

সাভারে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে দ্রুত স্কুলে যাতায়াত নির্বিঘ্ন করতে মেধাবী হত দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সরকার জেলা প্রশাসকের উপ-পরিচালক ছানিয়া আক্তারের উপস্থিতিতে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় ওই ইউনিয়নের চব্বিশজন দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইেকেলসহ বই বহনের জন্য নতুন করে একটি স্কুল ব্যাগও দেওয়া হয়। এছাড়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে দশজন দুস্থ নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এদিকে এ ইউনিয়নের রাজফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়া লেখায়…

Read More

আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার. ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুই বান্ধুবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ৯ কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে।বুধবার ভোর রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান। প্রায় ১ মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে পবনারটেক এলাকার একটি হাউজিং এলাকায় বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন তারা।আটকরা হলো ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি…

Read More