ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন রক্ত সৈনিক ধামরাইয়ের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতন করা সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। এসময় প্ল্যাকার্ডে লিখে ধর্ষণের প্রতিবাদসহ ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়।
মনববন্ধন বিভিন্ন পেশাজিবী প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
ঢাকার ধামরাইয়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন
