সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ


ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া ও ঋষিপাড়া এলাকায় প্রায় এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।
এলাকাবাসী জানায়,জিরাবোর দুই এলাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন বাসাবাড়িতে প্রতিটি বাড়ির মালিকদের কাজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। এতে করে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার না পাওয়ায় বাড়িওয়ালা সাভার তিতাস গ্যাস অফিসে অভিযোগ জানালে দুই এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলো এলাকাবাসী। অভিযানে এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

Related posts

Leave a Comment