ডেস্ক রিপোর্ট: প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ বিদেশিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানানো হয়নি।আটকরা বিভিন্ন লটারিতে জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটেকের বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।
মিতু/বিবি নিউজ/২৫৭
