১৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকিসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।
Read MoreDay: October 17, 2020
সাভারে গৃহবধূ ধর্ষণ মামলায় আটক ২
ষ্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন রাজু আলী (৩৫) ও রিয়াজ (২০)। তাঁরা সাভারের বিরুলিয়ায় রিকশা চালাতেন। পুলিশ জানায়, মাসখানেক আগে মুঠোফোনে রাজুর সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। ঢাকার উত্তরায় থেকে ওই নারী বাসাবাড়িতে কাজ করেন। তাঁর স্বামী সিএনজিচালিত অটোরিকশার চালক। ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজুর সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার সকালে রাজুর অনুরোধে তাঁর বাসায় যান ঐ নারী। বিকেলের দিকে রাজু তাঁকে ধর্ষণ করেন। এরপর রাজুর সহযোগী রিয়াজও তাঁকে…
Read Moreসময় এলেই নির্বাচন হবে : ওবায়দুল কাদের
১৭ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো টালবাহানার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির। সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করবে।’ওবায়দুল কাদের আজ শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মহল দেশে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে। আমরা বলতে চাই জনগণ…
Read More