বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকিসন অন্তর্ভুক্ত

১৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকিসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।

Related posts

Leave a Comment