সাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

ষ্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে পালিত হয়েছে দিনব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে র‌্যালী এবং জাতীয় স্মৃতিসৌধের উত্তর পাশে এক কর্মশালার অয়োজন করা হয়। কর্মশালায় যোগ দেন এ অঞ্চলের বিভিন্ন পরিবহন শ্রমিক ও তাদের সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথী ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন সাভারের ট্রাফিক টিআই(এডমিন) মোঃ আঃ ছালাম। এ সময় সাভার সার্কেল এর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি, ঢাকা জেলা(উত্তর) এর বেশীর ভাগ টিআই ও সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment