সাভারে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭

imagesডেস্ক রিপোর্ট :  শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগানকে সামনে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে সাভারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র‌্যালিতে এসময় সাভার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
র‌্যালি শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

 

 

মিতু/বিবি নিউজ/১৪০৫

Related posts

Leave a Comment