বীরগঞ্জে ২৪দিনে ৩যুবতী গলায় ওড়না পেচিয়ে ও ২যুবক বিষ পানে আত্মহত্যা

attohotta--deathডেস্ক রিপোর্ট :  বীরগঞ্জে আত্মহনরে প্রবনতা বৃদ্ধি পেয়েছে গত ২৪ দিনে ৩জন যুবতী গলায় ওড়না পেচিয়ে ও ২জন যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারী সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের ইনসাফ আলীর মেয়ে নুসরাত জাহান রিক্তি (১৯), গত ১৮ জানুয়ারী মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের হবিবর রহমানের মেয়ে শিরিনা পারভিন (১৯), ১ জানুয়ারী সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের রমজান আলীর স্ত্রী মেহেরুন খাতুন (৩২) গলায় ওড়না পেচিয়ে এবং গত ১৫ জানুয়ারী চকপাতলা গ্রামের ইছাহাক আলীর ছেলে মহশিন আলী (৩২) ও গত ১৭ জানুয়ারী পলাশবাড়ী ইউনিয়নের কেউটগাঁও গ্রামের সিদ্দিকুলের ছেলে মোঃ বিপুল (২৬) বিষপান করে আত্মহত্যা করেছে। উল্লেখিত অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৫টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আবু আক্কাছ আহ্মেদ সংবাদের সত্যতা স্বীকার জানান, প্রতিটি ঘটনায় পুলিশ সরেজমিনে গিয়ে সুরতহাল লিপিবদ্ধ করে মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ভিসারা রির্পোট আসলে চুড়ান্ত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

 

মিতু/বিবি নিউজ/১৪০৪

Related posts

Leave a Comment