ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ৪

Road_accident._._._ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজি-বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় প্রবল বৃষ্টির মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজি বাইকের যাত্রী।

নিহতদের মধ্যে যাত্রী হাজেরা বেগম ও ইজিবাইক চালক মাহবুবের নাম জানা গেছে। তবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

Related posts

Leave a Comment