শেরপুর, ১১ মে : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে তার এক আত্মীয় দুর্নীতির মামলা করেছে। এক্ষেত্রে আমাদের কি করার আছে? শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার উপজেলার শিক্ষক ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ওয়ান ইলেভেনের পর সাইদ ইস্ক্কাান্দারের আপন ভায়েরা ভাই জেনারেল মাসহুদ বেগম জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা চুরি করার অভিযোগ এনে মামলা করেন । তিনি বলেন, এ দলটি ধাপ্পাবাজির দল। এ দলের নেতা খালেদা জিয়া দুর্নীতি করে জেলে…
Read MoreDay: May 11, 2018
এক লাখ ৮০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
ঢাকা, ১১ মে : জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য এক লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে। এর মধ্যে মূল এডিপি নির্ধারণ করা হয়েছে-এক লাখ ৭৩ হাজার কোটি টাকার। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ধরা হয়েছে ৭ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় আগামী অর্থবছরের এডিপি অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ মুস্তাফা কামাল অনুমোদিত এডিপির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এডিপিবাস্তবায়নে আমরা…
Read Moreবঙ্গবন্ধু স্যাটেলাইট বিপুল সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে
ঢাকা, ১১ মে : বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশে খুলে দেয়া বিপুল সম্ভাবনার অংশীদার হয়ে উঠবে। এই স্যাটেলাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি এবং সম্প্রচার শিল্পের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা বলেছেন, দেশের এই প্রথম যোগাযোগ উপগ্রহ এখনো যেসব দুর্গম এলাকায় ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন সুবিধার আওতায় আসেনি সেইসব এলাকায় এই সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে। মহাকাশের ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থান করে উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আবহাওয়া পূর্বাভাস এবং পর্যবেক্ষণে দেশের সক্ষমতা সম্প্রসারিত করবে। উপগ্রহটি থেকে সার্ক দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাকিস্তান, কিরঘিজিস্তান, উজবেকিস্তান,…
Read Moreসাভারে সেনাবাহিনীর ফাইনাল ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত
সাভারে সেনাবাহিনীর ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভার ক্যান্টনমেন্ট এর ভিতরে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লজিষ্টকস এরিয়াকে ৪ শুন্য গোলে ( ঢাকা সেনানিবাসের দল)হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেন ১৯ পদাতিক ডিভিশন । সাভার ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে গেল ৩ মে সাভার ক্যান্টনমেন্ট এ ফুটবল খেলা শুরু হয়েছিল। খেলায় সেনাবাহিনীর ১৪ টি দল অংশ গ্রহন করেন। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সেনাসদর দপ্তরের সামরিক সচিব এসজিপি,পিএসসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। খেলায় এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read More