রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

দুই বাসের পাল্লায় মারা যাওয়া কলেজছাত্র রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে এই টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। ওই এক কোটি টাকার অর্ধেক, অর্থৎ ৫০ লাখ টাকা পরিশোধের জন্য দুই পরিবহনের মালিককে এক মাসের সময় দিয়েছে আদালত। আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজীবের মামার কাছে শুনেছি তাদের কোনো সম্পত্তি নেই। শুধু একটু জমি আছে, তবে ঘর নাই। ১৪ ও ১২ বছরের…

Read More

নড়াইলে মানহানি মামলায় খালেদার জামিনের আবেদন না মঞ্জুর

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য ও বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন না মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (৮মে) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল (জামিন) না মঞ্জুর  করেন। বিবাদীপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ওই তথ্য জানিয়েছেন। বাদিপক্ষের আইনজীবি অ্যাড. আব্দুস সালাম খান বলেন, ‘আদালতের আদেশে আমরা সন্তুষ্ট।’ এ মামলায় ২০১৬ সালের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন গ্রহণ না করায় ২৩ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন…

Read More

সাভারে দুর্ধর্ষ ডাকাতি আহত ৫

সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। মঙ্গলবার ভোর রাতে সাভার সদর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে রড সিমেন্ট ব্যবসায়ী আবুল হোসেন টুকুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির পরিবারের সদস্যরা জানায় ভোর রাতে তাদের একতলা বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী আবুল হোসেন টুকু মিয়া,তার স্ত্রী মালেকা বেগম,ছেলে মাহবুব ও আবুল হোসেনের মেয়ের জামাই রুবেল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত…

Read More

আশুলিয়ায় ছেলেকে আটকের কথা শুনে মায়ের মৃত্যু

দিয়া ইসলাম : নিজের ছেলেকে আটক করেছে পুলিশ এমন কথা শোনার পরে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় চারাবাগ এলাকার নয়ন মিয়ার বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিন অপুকে (৩০) মাদক ব্যবসার অভিযোগে গতকাল বিকেলে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে ছেলেকে আটক খবর শুনে রাতে মা রেখা বেগম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে রুহুল আমিন অপুকে ছেড়ে দেয়…

Read More

শেরপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

রপুর, ৮ মে : শেরপুর জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রী ও কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় পৃথক ঘটনায় তারা মারা যান। নিহতরা হচ্ছেন- সদর উপজেলার হালগড়াচর গ্রামের আবু শেখের ছেলে কৃষক আব্দুর রহিম (৫০), নকলা উপজেলার মুচারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে দিনমজুর শহীদুল ইসলাম (৩২), শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে কৃষক কুব্বাত আলী (৬০) ও নালিতাবাড়ী উপজেলার পাগারিয়া মির্জাবাজার এলাকার হাফেজ সোহেল মিয়ার মেয়ে স্কুলছাত্রী শারমিন আক্তার (১৫)। স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সদর উপজেলার হালগড়াচর গ্রামের কৃষক…

Read More

গাসিক নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে মঙ্গলবার হেলালুদ্দীনের সভাপতিত্বে ‘গণমাধ্যমে নির্বাচনি সংবাদ ও ফলাফল সংগ্রহ ও প্রচার বিষয়ক নীতিমালা প্রণয়ন’ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। হেলালুদ্দীন বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় নিয়ে বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে। ইসি…

Read More

পটুয়াখালীতে ইয়াবাসহ আটক ৩

পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালী গ্রাম থেকে ৬৬০ পিস ইয়াবাসহ কালাম (৪৫), রাসেল (৩৫) ও ইউসুফ (৩৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

Read More

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ

আজ মঙ্গলবার পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী। দিবসটি উপযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের পতিসরের পাশাপাশি ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্থার পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (বাংলা-পঁচিশে বৈশাখ-১২৬৮) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুুরুষেরা খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। বিশ্বকবির জন্মবাষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশ্বকবি…

Read More

জগন্নাথপুরে ধান বোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক নিহত, আহত ৫

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সোমবার সন্ধ্যায় ধান বোঝাই ট্রাক উল্টে আব্দুর রউফ (৩৫) নামের এক ধান শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রউফ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত মৃত ইয়াছিন আলীর পুত্র। এলাকাবাসী জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত থেকে ধান কাটার জন্য ৯জন শ্রমিক প্রায় ২৬দিন পূর্বে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিযনের কামারখাল গ্রামের কৃষক কুতুব উদ্দিনের বাড়িতে আসেন। ধান কাঁটা শেষ করে আজ সোমবার সন্ধ্যায় ট্রাক বোঝাই করে গোয়াইনঘাট যাওয়ার পথে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা-গলাখাই সড়কের গলাখাই ব্রিজ এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ধান কাটার…

Read More

বনশ্রীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। এক নারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত নয়টার দিকে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের রাস্তায় জাকিরকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন ওই নারী। জাকিরের বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।

Read More