দিয়া ইসলাম : নিজের ছেলেকে আটক করেছে পুলিশ এমন কথা শোনার পরে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার রাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় চারাবাগ এলাকার নয়ন মিয়ার বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিন অপুকে (৩০) মাদক ব্যবসার অভিযোগে গতকাল বিকেলে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে ছেলেকে আটক খবর শুনে রাতে মা রেখা বেগম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে রুহুল আমিন অপুকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ।
পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ নিয়ে যায়।
এদিকে গতকাল দক্ষিণ আফ্রিকায় দুর্বৃওদের গুলি ও ছুরিকাঘাতে ধামরাইয়ের রাসেল নামের এক যুবক নিহত হয়েছে। মৃত্যুর খবর শুনে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রাসেলের মামা ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন নিহতের লাশ বাড়িতে আনার জন্য চেষ্টা চলছে।
আশুলিয়ায় ছেলেকে আটকের কথা শুনে মায়ের মৃত্যু
