রাজশাহীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে র্যাবের একটি অপারেশন দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি…
Read MoreDay: May 17, 2018
জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করুন : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষ্যে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিস গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার সকালে রাজশাহীর সারদাহে ৩৫তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানুষ বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন।’ প্রধানমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের…
Read Moreতিন অধিদফতরে নতুন মহাপরিচালক
সরকার নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে খাদ্য অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর ও স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়। আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম জাহেদুল করিমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
Read More‘রিয়ালেই বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন’
বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি বলেছেন, বিশ্বের কোন দলেরই রিয়াল মাদ্রিদের মত জেতার ক্ষমতা নেই। মাঝে মাঝে খারাপ খেলেও মাদ্রিদ ঠিকই ম্যাচ শেষে ফলাফল আদায় করে নেয়। এবার নিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়নস লীগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল। এবার তারা প্যারিস সেইন্ট-জার্মেই, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মত দলকে পিছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে বার্সা একটি মাত্র বাজে পারফরমেন্স দেখিয়ে রোমার কাছে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। মেসি বলেছেন, পজিশনের দিক থেকে দেখতে গেলে প্রতিটি পজিশনেই মাদ্রিদে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন। বার্সাতেও আছে, কিন্তু…
Read Moreচাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু
বাংলাদেশের আকাশে বুধবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা। শুক্রবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। বুধবার দেশের কোথাও রমজানের চাঁদ…
Read More