তিন অধিদফতরে নতুন মহাপরিচালক

bangladeshসরকার নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে খাদ্য অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর ও স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়।

আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম জাহেদুল করিমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

Related posts

Leave a Comment