
সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে দিনমজুর নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সাভারের ডগরমোড়া,সিআরপি ও ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটলেও আজ বিকেলে সাভার মডেল থানায় পাঁচজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ও দিনমজুর নারী।
পুলিশ জানায় গতকাল সকালে সাভারের ছায়াবিথি এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে ওই নারী (৩০) সাভার বাজার বাসষ্ট্যান্ডে আসেন দিনমজুর কাজের জন্য পরে আরিফ নামের এক যুবক ওই নারীকে নির্মাণাধীন ভবনে কাজ দেওয়ার কথা বলে সাভারের ডগরমোড়া এলাকায় একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যান। পরে সেখানে তাকে গতকাল দুপুরে মারধর করে পাঁচ জন মিলে গণধর্ষণ করে। পরে আজ বিকেলে ওই নারী সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ডগরমোড়া,সিআরপি ও ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষণকারীকে আটক করে। আটক পাঁচ ধর্ষণকারী হলো আরিফ (২৮),আমিনুল (৩৫),বাদল (২২),আলমগীর (২২) ও কবির (২৬) এরা সবাই নির্মাণ শ্রমিক।
ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আগামীকাল আদালতে ধর্ষণের অভিযোগে পাঁচ আসামীকে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই মোফাজ্জল।
ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি নওগাঁ জেলার নেয়ামতপুর থানার কেলাবাড়ি গ্রামে।
