স্টাফ রিপোর্টার,৩১ জুলাই ২০২৪(বিবিনিউজ):ডাচ- বাংলা ব্যাংক পিএলসি সাভার বাজার রোড শাখা এবং সাভার এরিয়া অফিস থেকে হঠাৎ ঝটিকা পরিদর্শনে আসেন ঢাকার সাভার ব্যাংক কলোনি এজেন্ট শাখায়। পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন এবং শাখার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শন প্রধান ছিলেন, সাভার বাজার রোড শাখার ডেপুটি ম্যানেজার বাবু শংকর মজুমদার, এই টিমের সাথে আরো ছিলেন, এরিয়া ম্যানেজার আমির উদ্দিন, আরএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লোন অফিসার সুলতান মাহমুদ, আর এম খবির হোসেন, এ আরও উজ্জ্বল সরকার ও এ আরও কানিশ ফাতেমা।
সাভার ব্যাংক কলোনি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এইচবিসি শাখার ওনার এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার, ক্যাশ অফিসার কাম টেলার শেখ সালমা আক্তার ও এজেন্ট শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম রিপন।। আগত পরিদর্শন টিমের প্রধান সাভার বাজার রোড শাখার ডেপুটি ম্যানেজার বাবু শংকর মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান শাখার ওনার শেখ বাশার।
ব্যাংকের সকল সম্মানিত গ্রাহকদের এজেন্ট শাখায় নির্বিঘ্নে লেনদেন করার জন্য টিমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
