মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ।। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ নূরের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সকাল দশটায় নার্সিং কলেজ থেকে বের হওয়া মিছিলটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশের সভাপতিত্ব করেন নার্সিং সংস্কার পরিষদ মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন।বক্তারা অবিলম্বে মহাপরিচালকের পদত্যাগ ও তাদের পদায়ন দাবি করেন। বক্তার আরো বলেন বিগত ১৬ বছরে তারা নানা পদায়ন থেকে বঞ্চিত ছিল।

Related posts

Leave a Comment