স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আজও খুলেছে শিল্পাঅঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করেছে। সুই সুতা দিয়ে শুরু করেছেন উৎপাদন কার্যক্রম। সরজেমিনে দেখা যায়,সকালে নারী ও পুরুষ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এর আগে কত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া অনেক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। এছাড়া এখনো রয়েছে প্রায় অর্ধ্বশত কারখানা বন্ধ । এলাকায় মোতায়ন রয়েছে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা।
আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, অনিদিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে ১০টি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য আজ ছুটি দিছে প্রায় ৪০টি কারথানার শ্রমিকদের। সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের ১৮৬৩টি কারখারনার মধ্যে বাকী শ্রমিকরা প্রবেশ করা কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম।
এদিকে বিদেশী কোন ষড়যন্ত্র আশুলিয়ার তৈরি পোশাক কারখানা গুলোতে শ্রমিক অসন্তোষে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাভারের দুই বারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অপরদিকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বহিরাগত ও উচ্ছৃঙ্খল শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়ায় থানায় ছয়টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে পাঁচটি মামলায় ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৯১০ জনকে আসামি করা হয়েছে। আরেক মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও কোনো সংখ্যার উল্লেখ নেই।
৫ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারখানা কর্তৃপক্ষ প্রথক মামলাগুলো করে জানিয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গতকাল আশুলিয়ার জামগড়া এলাকায় এক শ্রমিক সমাবেশে বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল, চলমান শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় ইতি মধ্যে পাঁচ মিলিয়ন ডলারের কাজ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছিলেন। এসময় তিনি আজ শনিবার থেকে সকল গার্মেন্টস কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহবান জানিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় টহলসহ মোতায়েন রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
