নারায়ণগঞ্জে মাজারে হামলা ও সীমান্তে হত্যার প্রতিবাদে ছাত্র সমাবেশ


স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):নারায়ণগঞ্জে মাজারে হামলা এবং সীমান্তে হত্যার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের আয়োজনে ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,মহানগর সমন্বয়ক পপি রানী সরকার, শহর কমিটির সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব। সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার ঐক্য ও বিজয় কে বিভাজন তৈরি করতে মাজার, শিক্ষা প্রতিষ্ঠানকে আঘাত ও সীমান্তে পরিকল্পিত ভাবে হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। অন্তবর্তী কালীন সরকারের কাছে এ সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Related posts

Leave a Comment