ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):বিএনপি দেশে আন্দোলনের নামে আবারও জ্বালা পোড়াও শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নয়ারহাট দ্বিতীয় সেতু ও রাস্তার চার লেনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় আরও বলেন,বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ভিডিও কলের মাধ্যমে সীমাবন্ধ তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। মহামারী করোনা ভাইরাসের সময় বিএনপি নেতাকর্মীরা দেশের মানুষের পাশে না দাড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তার চার লেন ও সেতুর নির্মাণ কাজ শেষ করতে সংশ্রিষ্টদের নির্দেশ দেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের এক’শ ছয় কোটি টাকা ব্যায়ে দ্বিতীয় এই সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হবে।
ধামরাইয়ের ইসলামপুরে এসময় মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স এ অংশ গ্রহণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ,পৌর মেয়র গোলাম কবির,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিনসহ সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
