স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ গুড় ব্যবসায়ীরা। ধামরাই পৌর এলাকার ইসলামপুরের ছয়বাড়িয়ার তালতলা এলাকায় এই অবৈধ গুড় কারখানার সন্ধান মিলেছে । বিষাক্ত ভাবে তৈরি করা এইসব গুড় মানুষজন কিনে ভাপা পিঠা চিতই পিঠা সহ বিভিন্ন পিঠায় ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অনেকে এসব গুড়ে তৈরি করা পিঠা পুলি ও শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানায় ,সেখানে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে দীর্ঘদিন ধরে কারখানার মালিক গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল ক্রেতাদের সাথে এমন প্রতারণা করায় স্থানীয়রা এই গুড় কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা আরো জানায়, কারখানাটির পরিচালক নিরঞ্জন নামের এক অসাধু ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে নালী আটা ময়দা চিনি কেমিক্যাল দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গুড় তৈরি করে আসছে। কারখানার শ্রমিকরা জানায়, নালি আটা ও চিনি দিয়ে এই গুড় তৈরী করা হয় তারা আরো জানায় এই কারখানাটির ভিতরে কোন মানুষকে প্রবেশ করতে দেয়া হয় না। এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুন আহমেদ অনিক বলেন, যেকোন সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে ওই গুড় কারখানার মালিকের বিরুদ্ধে।
এ কারথানাটি বন্ধ করে মালিককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দ্রুত কার্য্যকর ব্যবস্থা নেয়া জন্য এলাকাবসী দাবী করে ।
ধামরাইয়ে আখের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, নিরব প্রশাসন
