বাংলাদেশে বিনিয়োগ এখনই উপযুক্ত সময়: চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী

৯ জুলাই ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে পারস্পরিক স্বার্থে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বেইজিংয়ে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, ‘এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের হাতে হাত মিলিয়ে একসাথে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি।’প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করে বলেন, ‘আমরা আমাদের অবকাঠামো, জ্বালানি এবং লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানাই’।চীনে তার চারদিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দিয়ে…

Read More

ঢাকার ধামরাইয়ে ইটভাটায় এক যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার,৯ জুলাই ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে ইটভাটায় নিয়ে বৈদ্যুতিক শক, হাত-পা ভেঙে ও পুরুষাঙ্গ থেঁতলে যুবককে হত্যা করা হয়েছে। এ অভিযোগের তির আমতা ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মো. আলকেস উদ্দিন, মীর হোসেন ও আলতাব হোসেনের বিরুদ্ধে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।খুন হওয়া মোহাম্মদ ফইজুদ্দিন ওরফে ফজু মিয়া বাউখন্ড গ্রামের চালার পাড়ার মুন্তাজ উদ্দিনের ছেলে। একই ঘটনায় একই গ্রামের আব্দুল মান্নান নামে অপর এক যুবকও নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ওই যুবক মোহাম্মদ লালু মিয়ার ছেলে।রাত সাড়ে ১০টায় এ হত্যাকন্ড ঘটেছে উপজেলার আমতা…

Read More