৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ): কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানান, গতকাল বৈঠকে কোটা আন্দোলন নিয়ে…
Read MoreDay: July 30, 2024
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল
স্টাফ রিপোর্টার,৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ):কাটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর অফিসকে অবহিত করার জন্য বলা হয়েছে।সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা ধরণের সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর…
Read Moreআগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়
৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ):কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
Read More