সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন

সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় মোল্ল্যা টাওয়ারে ফিতা কেটে (১৭২) তম জামগড়া এ শাখার উদ্বোধন করেন আল আরাফাহা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এনায়েত উল্লাহ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মঞ্জুরুল আলম,ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম,ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ,হ্যাফি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান,দি ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শিল্পা অঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় এ ব্যাংকটি হওয়ায় শ্রমিকদের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কতৃপক্ষ।
উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment