সাভারে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

২৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে শিউলি বেগম নামের (২৩) এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকায় নিজ বাড়িতে রাতের যেকোন সময় স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নুরুল হক বাবু । পরে সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনার পর থেকে স্বামী নুরুল হক বাবু ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এলাকাবাসী দাবি করেছেন স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ওই গৃহবধুকে হত্যা করেছে তার স্বামী তার স্বামী মাদকাসক্ত ছিলো বলেও দাবি করেন তারা।
অন্যদিকে সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রেজাউল ইসলাম নামের (২৩) এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া বাড়িতে অজ্ঞান অবস্থায় ওই গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে সকালে সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই গার্মেন্টস শ্রমিকের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর থানার হরিপুর গ্রামের খসরু ইসলামের ছেলে। সে হেমায়েতপুরের ব্যাবিলোন গার্মেন্টস কর্মরত ছিলো।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন ওই গৃহবধুর স্বামীকে আটকের প্রক্রিয়া চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment