সাভারে ৪৮ তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার,২ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে ৪৮ তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে সাভার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা সমবায় অফিসারন খোকন চন্দ্র রায়।

Related posts

Leave a Comment