সাভার ও ধামরাইয়ে জাতীয় শোক দিবস পালিত

সাভার ,১৫ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয় র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালি শেষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের…

Read More

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫ অগাস্ট ,২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে জাতির পিতা ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ…

Read More

আমি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি : রোনাল্ডো

১৫ আগস্ট ,২০১৯ (বিবিনিউজ) : লিওনেল মেসির সাথে তার তুলনা, পার্থক্য চলছেই। কে সেরা মেসি ও নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এমন প্রশ্ন চলছেই। আগে কয়েকবারই নিজেকে সেরা বলে দাবি করেছেন রোনাল্ডো। আরও একবার এই ইস্যুতে মুখ খুললেন রোনাল্ডো। এবার সরাসরি বলেননি তিনিই সেরা। তবে আকার-ইঙ্গিতে নিজেকে সেরা বুঝিয়ে দিয়েছেন তিনি এবং নিজের সেরা অর্জনগুলোকে সবার সামনে তুলে ধরেছেন রোনাল্ডো। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমকে রোনাল্ডো বলেন, ‘মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। শুধুমাত্র ব্যালন ডি’অর জিতেই নয়, বছর শেষে আমার মত সে শীর্ষেই থাকে।’ মেসির সাথে তার আসল পার্থক্য কোথায় সেটিও ধরিয়ে…

Read More

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং সেখানে অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আজ সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা ও মোনাজাতে শরীক হবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া…

Read More

বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের উল্টো যাত্রার সূচনা হয়েছিল

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা নিছক একটি হত্যাকান্ড ছিল না, ৭৫-এর ১৫ আগষ্ট এই হত্যার মাধ্যমে দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের উল্টো যাত্রার সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা,গণতন্ত্র ও সংবিধানকে ভূলুণ্ঠিত করে দেশের বেসামরিক সরকারকে উৎখাত করে অবৈধ সামরিক শক্তি ক্ষমতা দখল করে নেয় এবং এর পর থেকে অবৈধ ও অনাচারি শাসনের ইতিহাস রচিত হতে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসানুজ্জামান চৌধুরী ‘১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান মুজিব হত্যা ও ধারাবাহিকতা’ শীর্ষক গ্রন্থে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কেবল শেখ মুজিবের হত্যাকান্ডই ঘটেনি, তৎকালীন…

Read More

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে দিনটি। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম…

Read More