সারাদেশে গরীব ও দুস্থদের পাঁচ লক্ষ কম্বল বিতরণ : ত্রাণ প্রতিমন্ত্রী

২৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):শীতের শুরুতেই এবার সারাদেশে গরীব ও দুস্থদের মাঝে পাঁচ লক্ষ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও শেলাই মেশিন বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রচুর কম্বল মজুদ আছে সেগুলো সারাদেশের সংসদ সদস্যরা ও জনপ্রতিনিধিরা আমাদের কাছে চাহিদা পত্র পাঠাচ্ছে তাদের মাধ্যমে আরও কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হবে। দেশের কোন মানুষ শীর্তে কষ্ট পাবেনা জানিয়ে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেন বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় প্রতিবন্ধিদেরকে মালামালসহ একটি দোকান ও দেওয়া হয়। এলজি এসপি ৩ এর অর্থায়নে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment