বিএনপি নেতারা দুর্বল:ইয়াফেস ওসমান

৩০ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএনপি নেতারা দুর্বলেই সার তাই তারা সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইলেকটেল কার্নিভাল ২০১৯ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসময় আরও বলেন বিএনপি নেতারা অনেক দুর্বল তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ছেন নিজস্ব অর্থায়নে তিনি পদ্ম সেতু করছে জানিয়ে তিনি আরও বলেন ড্যাফোডি ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে সরকার সব বিশ্ববিদ্যালয়ে রিচার্জ এর ব্যবস্থা করেছে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা বেগম,এনার্জি প্যাকের পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল কবির,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment