কুমিল্লা এবং নড়াইলে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার আবারো শুনানি হয়েছে। জামিন বিষয়ে আদেশ আগামী রবিবার দিন ধার্য করেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি শেষ হয়। এর আগে বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে জামিন আবেদনের পক্ষে অসমাপ্ত শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার বক্তব্য শেষ না হওয়ায় বৃস্পতিবার…
Read MoreDay: May 25, 2018
কুপিয়ে হত্যার ঘটনায় কে কেন্দ্র করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
দিয়া ইসলাম : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এরশাদ শিকদার নামের (৩০) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নিহত যুবক এরশাদ শিকদারের কলমার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলমা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসী কলমা বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচী পালন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসময় নিহত যুবক এরশাদ শিকদারের পরিবারের সদস্য ছাড়াও কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহন করেন।…
Read Moreপ্রত্যাশার চাইতে বেশি উন্নতি নেইমারের
নেইমারের পায়ের চোটের পর প্রত্যাশার চাইতে দ্রুতগতিতে উন্নতি করছেন। অন্তত ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মহাসেরেদজিয়ান তেমনটাই মনে করেন। নেইমার বিশ্বকাপে ভালো ফর্মে থাকবেন বলেও দৃঢ়বিশ্বাস তার। ব্রাজিল ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। নেইমারকে সে খেলায় পাওয়াই হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য। ফ্যাবিও বলেন, ‘নেইমার প্রত্যাশার চাইতে অনেক ভালোভাবে সেরে উঠছেন। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত তিনি আরো একটি মাস গ্রুপের সঙ্গে অনুশীলন করবেন। সে তৈরি হয়ে উঠবে। সে ইতোমধ্যেই বল নিয়ে অনুশীলন করছে। ড্রিবলিং করছে এবং এখন আমরা তাকে নিয়ে পরবর্তী পর্যায়ের অনুশীলনের চেষ্টা চালাচ্ছি।’…
Read Moreশান্তিনিকেতনে প্রধানমন্ত্রীকে মোদির অভ্যর্থনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে শান্তিনিকেতনে পৌঁছেছেন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১০টায় শান্তিনিকেতনে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এরপর শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ…
Read Moreদর্শনায় ১ কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোস্টে ১ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুরে এ স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত স্বর্ণ চোরাকারবারির নাম- আব্দুল মোতালেব। তিনি গাজিপুর জেলার টঙ্গি আমিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। দর্শনা কাস্টম সুপার সঞ্চিত কুমার জানান, শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছবি রানি দত্তের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে বেনাপোল শুল্ক গোয়েন্দা সার্কেলের একটি দল দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্টে অবস্থান করে। এসময় গাজিপুর টঙ্গি থেকে ভারতে যাওয়ার সময় আব্দুল মোতালেব ওই চেকপোস্টে আসেন। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে আটক করে দর্শনা কাস্টমসে নিয়ে যায়।…
Read Moreবাংলাদেশের কাছ থেকে বিশ্বের শিক্ষা নেয়া উচিত : প্রিয়াঙ্কা
ঢাকা, ২৫ মে : ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, কিভাবে দুস্থ মানবতার পাশে দাঁড়াতে হয় সে ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে বিশ্বের শিক্ষা নেয়া উচিত। প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় প্রদানে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাকালে তিনি এ কথা বলেন। বলিউড তারকা প্রিয়াঙ্কা বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম বলেন, এ বলিউড তারকা গত ৩ দিন উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং সেখানে শিশুদের যে ভোগান্তি দেখেছেন সে সম্পর্কে তার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন। প্রিয়াঙ্কা গত বছর…
Read Moreরাষ্ট্রপতি আজ নজরুল জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন
ঢাকা, ২৫ মে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে তিনদিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি বিকেল তিনটায় ত্রিশালে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন।’ আজ দরিরামপুর নজরুল মঞ্চে শুরু হতে যাওয়া এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন। অনুষ্ঠান শেষ হবে ২৭ মে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম…
Read Moreদুদিনের সফরে প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছেছেন
কলকাতা, ২৫ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্ুিদনের সরকারি সফরে আজ এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর গনমাধ্যম…
Read More