কুপিয়ে হত্যার ঘটনায় কে কেন্দ্র করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Saver5দিয়া ইসলাম : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এরশাদ শিকদার নামের (৩০) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নিহত যুবক এরশাদ শিকদারের কলমার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলমা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসী কলমা বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচী পালন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসময় নিহত যুবক এরশাদ শিকদারের পরিবারের সদস্য ছাড়াও কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী সিএনবি আশুলিয়া সড়কের কলমা বাসষ্ট্যান্ড প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন।
মানববন্ধনে এসময় এলাকাবাসী অবিলম্বে এরশাদ শিকদারের খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান সরকারের কাছে। এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করা হলে এলাকাবাসী কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গেল শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে উত্তর কলমা এলাকায় এরশাদ শিকদারকে কুপিয়ে হত্যা করে কলমার জিনজিরা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ভুমি দস্যু সাইফুল,নাজমুল,আতিক,মিরাজ,সুমন,দেলোয়ার,শহিদুলসহ আরো অনেকে।
পরে গেল শনিবার রাতেই নিহতের পরিবার সাভার মডেল থানায় দশ সন্ত্রাসীর নামে মামলা দায়ের করেন। এঘটনায় এ মামলায় দুই জনকে আটক করলেও মুল খুনি সাইফুলসহ আরো অনেককে আটক করতে পারেনি পুলিশ। এদিকে নিহত এরশাদ শিকদারকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম,সংসারের একমাত্র উপার্জন করার ব্যক্তিকে হারিয়ে পরিবারটিতে চলছে অভাব অনটন।

Related posts

Leave a Comment