রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহানা আলম খান বিউটি (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিউটি স্বামী কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার এসআই এনামুল হক জানান, শনিবার রাতে দারুস সালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর বাসা থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। বিউটি লালকুঠি এলাকার ওই বাসাতে পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামী কামালের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় গৃহপরিচারিকা বাসায় এসে দরজা খোলা দেখতে পান। পরে তিনি বাসার ভেতরে ঢুকে…
Read MoreDay: May 6, 2018
দিনাজপুরে বাসচাপায় হতাহত ৪
দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিনুয়া (৫০)। তিনি একজন রিক্সাচালক। তার বাড়ি বটতলী এলাকায়। দিনাজপুর কেতায়ালী থানার ওসি রেদওয়ানুল রহিম জানান, দশমাইলগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারী শিশু’কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তার পার্শ্বে একটি অস্থায়ী চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চা পানরত রিক্সাচালক দিনুয়া ঘটনাস্থলে নিহত ও অন্য ৩ জন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল…
Read Moreদিল্লিকে হারিয়ে শীর্ষে সাকিবের হায়দারাবাদ
সাকিব আল হাসান জ্বলে ওঠতে পারেননি। চার ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাটিংয়েরও সুযোগ হয়নি। সাকিবের এমন নিষ্প্রভ দিনে জিতেছে তার দল সানরাইজার্স হায়দারাবদ। শনিবার রাতে এই ম্যাচে এক বল বাকি থাকতেই সাকিবরা জিতেছে সাত উইকেটে। এর ফলে র্যাঙ্কিয়ে এখন শীর্ষস্থানে ওঠে এসেছে সাকিবের হায়দারাবাদ। ৯ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৪। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে চেন্নাই। হায়দারাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান করে দিল্লি। ৩৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ’।…
Read Moreকমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর এ পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। আজ রবিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের…
Read Moreনিপীড়িত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
ঢাকা, ৬ মে : রাষ্ট্রপতি আবদুল হামিদ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ দেশে বৈষম্য, নিপীড়ন এবং পরিকল্পিত নির্যাতনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসি’র সহযোগিতা চেয়েছেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের (সিএফএম) সম্মানে দেয়া ভোজসভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা জন¯্রােতের ভয়ানক চাপের মুখোমুখী। প্রতিবেশী মিয়ানমারে যা ঘটেছে সেটি কেবল আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিরই লংঘন নয় বরং এটি জাতিগত নিধনের জলন্ত দৃষ্টান্ত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ,পররাষ্ট্রমন্ত্রী এ এইচ,মাহমুদ আলী, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ,…
Read Moreএ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত
ঢাকা, ৬ মে : এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে। এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয়…
Read More