রাজধানীতে পুলিশ সদস্যর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Las-রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহানা আলম খান বিউটি (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিউটি স্বামী কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার এসআই এনামুল হক জানান, শনিবার রাতে দারুস সালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর বাসা থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। বিউটি লালকুঠি এলাকার ওই বাসাতে পরিবারের সঙ্গে থাকতেন।

তার স্বামী কামালের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় গৃহপরিচারিকা বাসায় এসে দরজা খোলা দেখতে পান। পরে তিনি বাসার ভেতরে ঢুকে বাতি জ্বালিয়ে দেখেন বিউটির হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ পড়ে আছে। পরে থানা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Related posts

Leave a Comment