আজ গ্যাস থাকবে না যে সব এলাকায়

১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment