শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):শিগগিরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে।’ আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনো সার্কুলার নেই। তবে আমাদের দেওয়ার জন্য তিনি রাজি হয়েছেন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। তিনি আমাদের অনেক প্রশংসা করেছেন।’ জাহিদ মালেক আরও বলেন, ‘ভ্যাকসিন অ্যালায়েন্স-গাভির সঙ্গে আমার কথা…

Read More

পেরুতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

১০ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):পেরুর ১২৭ কিলোমিটার দূরে সলভেসিওনে রোববার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এতথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১১ দশমিক ৭৩৭৮ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশে এবং ৭১ দশমিক ৭০৭৩ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশের ১৩ দশমিক ৪৫ কিলোমিটার গভীরে।

Read More

প্রতারণা মামলায় আরজে নীরব কারাগারে

১০ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া এ আদেশ দেন। গত ৮ অক্টোবর তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ৮ অক্টোবর ভোরে রাজধানীর আদাবর…

Read More

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণাঞ্চলে হবে : প্রধানমন্ত্রী

১০ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকে দেশের উন্নয়নের চাবিকাঠি আখ্যায়িত করে বলেছেন, তাঁর সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলেই আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করবে।তিনি বলেন, ‘আরেকটি পাওয়ার প্লান্ট আমরা করবো। আমার ইচ্ছা পদ্মার ওপারেই অর্থাৎ দক্ষিণাঞ্চলে করার। আমরা জায়গা খুঁজছি এবং আশা করি, এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না।’‘এখানে যদি আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আমরা করতে পারি তাহলে বিদ্যুতের জন্য আমাদের আর অসুবিধা হবে না’, বলেন তিনি।এ সময় ‘আর যেন কোন শকুনির থাবা না পড়ে বাংলাদেশের ওপর’ এবং ‘বাংলাদেশের এই উন্নতি এবং অগ্রগতি যেন…

Read More

ঢাকার ধামরাইয়ে ৮ ইউপি নির্বাচনে নতুন মুখ

১০অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সূতিপাড়া ইউনিয়ন বাদে ১৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানসহ দলীয় প্রতীক প্রত্যাশী ছিলেন ৫৭ জন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের পরিবর্তে মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহমদ হোসেনের পরিবর্তে মুজিবর রহমান, চৌহাট ইউনিয়নে পারভীন…

Read More

মানিকগঞ্জের সিংগাইরে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্ধ নিয়ে বাণিজ্য

১০অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):মানিকগঞ্জের সিংগাইরে ইউপি নির্বাচনে দলীয় প্রতিক বরাদ্ধের তালিকা প্রেরণে অনিয়ম, দূর্ণীতি ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও চান্দহর ইউপির বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন বাদলের বিরুদ্ধে বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় একজন আওয়ামী লীগের নেত্রী।অভিযোগে প্রকাশ- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন জেলা পরিষদের সদস্য ও স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ শোভা রহমান। দলীয় প্রতীক পেতে তিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের কাছে প্রস্তাব করেন এবং তৃণমূল থেকে শোভার নাম প্রেরণ করবে বলেও আশ্বাস দেয়া হয়। পরে দলীয়…

Read More