যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ):সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কমিটি গঠন ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শুক্রবার বিকেলে সাভারের লাজ পল্লীতে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা সহ জেলা উত্তর যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। ঢাকা জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাসলিমা শেখ লিমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.…

Read More

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের…

Read More

যুগ্মসচিব হলেন ২০৩ কর্মকর্তা

২৯ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): উপসচিব পদমর্যাদার ২০৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদের সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগ দেওয়া হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

Read More

আবারও ৫ দিনের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ):কুমিল্লার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ। এর আগে, গত ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত…

Read More

সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়া: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): বর্তমান সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়া বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সাবরিনা কামাল তন্বী আইসিইউ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার চিকিৎসা সেবা ধ্বংস করেছিলো । তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ,গণস্বাস্থ্য…

Read More

সাভারে ভুয়া পুলিশসহ ৬ ডাকাত গ্রেফতার

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৪।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে- শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু।এ সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের নকল ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকিটকি, একটি কভারসহ হ্যান্ডকাফ, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল পিস্তল, রামদা, ছুরি, চাপাতি, রশি, ৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি…

Read More

টিকে থাকার লড়াইয়ে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর প্রথম জয়ের লক্ষ্যে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই।বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে…

Read More

ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চুক্তিসই

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): আমাদের বাংলাদেশ ডেস্ক।। শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের জন্য চীন সরকার বাংলাদেশকে ১১২ কোটি ৬৯ লাখ ডলার বা প্রায় ৯ হাজার ৪৭২ কোটি টাকার ঋণ দিচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে মঙ্গলবার ২৬ অক্টোবর ‘ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের জন্য চুক্তি সই হয়। ‘প্রিফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিটের’ (পিবিসি) আওতায় এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২ শতাংশ সুদে ২০ বছরের মধ্যে শোধ করতে হবে।ইআরডি উপসচিব মাসুমা আক্তার জানান, “কোভিড-১৯ মহামারীর কারণে গুরুত্বপূর্ণ এই চুক্তিটি দুই দেশের করেসপন্ডিং…

Read More