স্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): বর্তমান সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়া বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সাবরিনা কামাল তন্বী আইসিইউ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার চিকিৎসা সেবা ধ্বংস করেছিলো । তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ,গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়া: ত্রাণ প্রতিমন্ত্রী
