আবারও ৫ দিনের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ):কুমিল্লার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

এর আগে, গত ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ।

Related posts

Leave a Comment