১২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): ২০১১ সাল থেকে এ পর্যন্ত গত ১১ বছরে সারাদেশে বজ্রপাতে দুই হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতে এ অকাল মৃত্যু ঠেকাতে সরকার ৪৭৬ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ১৩ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র ৫ বছর পদার্পণ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ প্রকল্পের আওতায় বজ্রপাতের ৪০ মিনিট আগে ‘সতর্কবার্তা’ দেওয়া যন্ত্র কিনবে সরকার। একই সঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র করা…
Read More