২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):নাম বদলের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনকরপোরেশন। আগামী সপ্তাহেই আসতে পারে এই পরিবর্তন। নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে পুনর্গঠিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিবছর ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন আয়োজন করে ফেসবুক। এতে প্রতিষ্ঠানটি কর্মীরা অংশ নেয়। আগামী ২৮ অক্টোবর বার্ষিক এই সম্মেলন হওয়ার কথা।ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তবে তার আগেই জানা যেতে পারে নতুন নাম। সূত্র: দ্য ভার্জ
Read MoreDay: October 20, 2021
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মো. রুহুল আমিন (৫৮) নামে এক পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন। এর আগে বুধবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন টাঙ্গাইল জেলার সদর থানার মৃত নুতব আলী মুন্সীর ছেলে। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫…
Read Moreবিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা
২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সাকিব আল হাসানের অলরাউন্ড এবং মোহাম্মদ নাইমের ব্যাটিং নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ জুটির সাথে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানকে মঙ্গলবার ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে হারের স্বাদ নেয় ওমান। এই গ্রুপে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ করে পয়েন্ট…
Read Moreদেশে ভারী বর্ষণের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল. চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।আগামী তিনদিন বা ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য…
Read Moreআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ সরকারি ছুটির দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদকে (সাঃ) ‘রহমাতুল্লি¬ল আলামীন’…
Read More