২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): গণটিকাদন কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা। কাল বৃহস্পতিবার এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। ওই দিন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন প্রথম আলোকে বলেছিলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন।…
Read MoreDay: October 27, 2021
বানরের জন্য মাসিক বরাদ্দ ৩০ হাজার টাকা
২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শতবছর ধরে বসবাস করে আসছে ঐতিহ্যবাহী বানরের পাল। তবে দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি কোন উদ্যোগ ছিলো না তাদের দেখভালের জন্য। এজন্য চরম খাদ্য সংকটে ছিলো প্রাণিগুলো। অবশেষে দুঃখ ঘুচেছে বানরের। প্রাণীগুলির জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর এ জন্য উপজেলার রাজস্ব খাত থেকে এক বছরের জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ধামরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী৷ এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের উপর স্থানীয় সরকার,…
Read Moreঅটোচালকের সঙ্গে উধাও কোটিপতির স্ত্রী
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):রাত হয়ে গেল। তবু বাড়ি ফিরলেন না স্ত্রী। তখনও স্বামী ভাবতে পারেননি এমন ঘটনা দেখতে হবে। চিন্তা ছিল বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া লাখ টাকা নিয়েও। সন্দেহ হয়েছিল। তাই থানায় ডায়েরি করেছিলেন। সেই সন্দেহই শেষে সত্যি হল। অটোচালকের সঙ্গেই পালিয়ে গেছেন তার স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। স্বামীর ব্যবসা রয়েছে। কোটি কোটি টাকার কারবার। বাড়ি থেকে ৫৩ লাখ টাকা হাতিয়েও নিলেন ওই নারী। পুলিশ তার এবং অটোচালকের খোঁজ করছে। জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। সেদিনই থানায় গিয়ে সন্দেহের কথা বলেন ব্যবসায়ী স্বামী।…
Read Moreসাতপাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা-ভিকি
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। দুই পরিবারেই চলছে শেষ মুহূর্তের ধুমধাম আয়োজনের প্রস্তুতি। ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর সঠিক। চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন তারা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইনের পোশাকে বিয়ের জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানা গেছে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে…
Read Moreসেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর এবং সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন। তিনি আজ সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও…
Read More৪০তম বিসিএস; মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। ওই দিন সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার…
Read Moreএসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত রোববার অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু ব্যাটেল অব স্কিলস ২০২১’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এ ক্রীড়া প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠানো দুই হাজারের বেশি ভিডিও থেকে শীর্ষ পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো.…
Read Moreশাহ আমানত নামের ডুবে যাওয়া ফেরিতে ছিল ১৭টি ট্রাক
২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায়।…
Read More