এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত রোববার অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু ব্যাটেল অব স্কিলস ২০২১’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এ ক্রীড়া প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠানো দুই হাজারের বেশি ভিডিও থেকে শীর্ষ পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।
বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান বলেন, ‘আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ক্রীড়া প্রতিযোগিতার নামকরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

আজিম উদ্দিন আহমেদ বলেন, এনএসইউর উদ্দেশ্য হল জ্ঞানের অগ্রগতি সাধন করা, যা একটি নিরাপদ এবং আরামদায়ক শিক্ষার পরিবেশ ব্যতীত সম্ভব নয়। এনএসইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ তৈরিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের পড়ালেখায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি খেলাধুলাসহ সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে বিশেষ নজর রাখি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এনএসইউ প্রোগ্রামগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং তানভীর হারুন, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ইসমাইল হোসেন, ট্রেজারার অধ্যাপক এ বি এম রাশেদুল হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিকস ক্লাবের উপদেষ্টা ও সিনিয়র লেকচারার মেহেদি হাসান, বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালক, শিক্ষক, কর্মকর্তারা। এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিশিয়াল ফেসবুক পেজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সংযুক্ত ছিলেন শিক্ষার্থীরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ‘বঙ্গবন্ধু ব্যাটেল অব স্কিলস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

Related posts

Leave a Comment