দিনাজপুরে বাসচাপায় হতাহত ৪

road accদিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিনুয়া (৫০)। তিনি একজন রিক্সাচালক। তার বাড়ি বটতলী এলাকায়।

দিনাজপুর কেতায়ালী থানার ওসি রেদওয়ানুল রহিম জানান, দশমাইলগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারী শিশু’কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তার পার্শ্বে একটি অস্থায়ী চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চা পানরত রিক্সাচালক দিনুয়া ঘটনাস্থলে নিহত ও অন্য ৩ জন আহত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

Related posts

Leave a Comment