সাভারে সেপটি ট্যাংকে পড়ে সৌরভ মিয়া নামের (৩) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচড় এলাকায় জালাল মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দুপুরে সৌরভ নামের ওই শিশু পাশের চার তলা বাড়ির নিচে দিয়ে হেটে যাওয়ার সময় সেপটি ট্যাংকে পড়ে মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। সেপটি ট্যাংকটির মুখ খোলা ছিলো তাই শিশুটি পড়ে মারা গেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি বাবা মার সাথে মান্নান এর বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো।…
Read MoreDay: May 10, 2018
কয়েক ঘণ্টার মধ্যে শপথ নিতে যাচ্ছেন মাহাথির
কুয়ালালামপুর, ১০ মে : মালয়েশিয়ার ৯২ বছর বয়সী সাবেক নেতা মাহাথির মোহাম্মাদ বৃহস্পতিবার বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নানা কেলেংকারির মুখে পড়া ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে অভূতপূর্ব জয়লাভের পর তিনি এ শপথ নিচ্ছেন। জোটটি দীর্ঘ ছয় দশক ধরে মালয়েশিয়া শাসন করে আসছিল। খবর এএফপি’র। দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মাহাথিরের বিরোধী জোট বারিসান ন্যাশনাল (বিএন) জোটের ক্ষমতার অবসান ঘটালো। ১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকেই বিএন জোট অপ্রতিরোধ্যভাবে দেশ শাসন করে আসছিল। মালয়েশিয়ার এ নির্বাচনকে কেন্দ্র করে মাহাথির নাটকীয়ভাবে রাজনীতিতে ফিরে আসেন। কেননা, এরআগে…
Read Moreযুদ্ধাপরাধে রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদন্ড
ঢাকা. ১০ মে : মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হত্যা, ধর্ষণ, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে যুক্ত থাকার দায়ে ওই সময়ের আল-বদর কমান্ডার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বৃহস্পতিবার এ রায় দেয়। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ৩২ তম রায়। রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা চার অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে আসামি ফকিরকে মৃত্যুদন্ড এবং দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ…
Read Moreনাচোলে দুই বাসের সংঘর্ষে আহত ৬০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সীমান্ত এলাকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৬০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম (৪০), হুজরাপুর গ্রামের বাদশা (৩৭), নাখরাজ পাড়ার খুবাইদ (৩০), নাচোল উপজেরার জগদইল গ্রামের মনোয়ারা (৬০), নাজমা (৪২), শীলা (১২), ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ (২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫), রাজশাহী কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম (৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা (৫০), সাপাহার উপজেলার মাস্টার পাড়ার মইদুল ইসলাম (৪৮), ফারহানা (৪০), সুলতানা (২০),…
Read Moreগাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে সম্পন্নের নির্দেশ
গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইসির পক্ষে ছিলেন মো. ওবায়দুর রহমান (মোস্তফা)। হাসান উদ্দিন সরকারের পক্ষে জয়নুল আবেদীন, জাহাঙ্গীরের পক্ষে এ এম আমিন উদ্দিন এবং রিটকারী সুরুজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাসিক নির্বাচন স্থগিত করে গত ৬ মে রুলসহ…
Read Moreচার ম্যাচ নিষিদ্ধ রবার্তো
ন্যু ক্যাম্পে রবিবার মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মার্সেলোকে আঘাত করার অভিযোগে লাল কার্ড পেয়েছিলেন বার্সা ডিফেন্ডার সার্জি রবার্তো। এই অপরাধে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের বাকি তিনটি ও আগামী মৌসুমের প্রথম ম্যাচটি খেলতে পারবেননা রবার্তো। অফিসিয়াল ওয়েবসাইটে এক ডিসিপ্লিনারি বিবৃতিতে রবার্তোর এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আরএফইএফ। বার্সার গোল এরিয়ার সামনে হাফ টাইমের ইনজুরি টাইমে মার্সেলোকে মুখে আঘাত করার অপরাধে সরাসরি লাল কার্ড পেয়েছিলেন রবার্তো। রেফারী আলেহান্দ্রো হার্নান্দেজ ম্যাচ পরবর্তী রিপোর্টে উল্লেখ করেছেন কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার জন্য রবার্তোকে…
Read Moreখালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ ১৫ মে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষ করেছে আদালত। আগামী ১৫ মে আদালত এ শুনানির আদেশ দেবেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ বুধবার দুপুরে এ ঘোষণা দেয়। এর আগে আজ সকাল ৯টার পরে দ্বিতীয় দিনের মতো খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। এর আগে মঙ্গলবার একই আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন বিষয়ে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু করে। প্রথমে আদালতে বক্তব্য রাখেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি খালেদা জিয়ার জামিন বাতিল চেয়েছেন। তার বক্তব্য…
Read Moreবাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ডিশ ব্যবসায়ী খুন হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে শাফায়াত তামরিন (৩০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে বাড্ডার আফতাব নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম। তিনি জানান, গতরাতে দক্ষিণ বাড্ডায় খুনের ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আফতাব নগরে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে শাফায়াত তামরিন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু…
Read Moreরাজধানীতে ডিস ব্যবসায়ী খুন
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুবৃর্ত্তের গুলিতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় জাগরণী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের ৫২/৩ নং বাসার বাসিন্দা মো. ফজলুর রহমানের ছেলে। জানা গেছে, আব্দুর রাজ্জাক বাড্ডা এলাকায় ডিস ব্যবসা করতেন। রাতে জাগরণী ক্লাবের সামনে ৪ থেকে ৫ জন দুবৃর্ত্ত তাকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় আব্দুর রাজ্জাকের শরীরে ৪ থেকে ৫টি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।…
Read Moreআজ রাতে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে
ঢাকা, ১০ মে : দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আজ রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।’ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ টেলিফোনে বুধবার বাসসকে বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠাতে আমরা প্রস্তুত। ইনশাল্লাহ আগামীকাল আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করবো।’ বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক এম জাকির হোসেন খান এর আগে বাসসকে জানান, স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) মার্কিন কোম্পানি স্পাসেক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ ক্যানাবেরাল উৎক্ষেপণ…
Read More