চার ম্যাচ নিষিদ্ধ রবার্তো

messiন্যু ক্যাম্পে রবিবার মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মার্সেলোকে আঘাত করার অভিযোগে লাল কার্ড পেয়েছিলেন বার্সা ডিফেন্ডার সার্জি রবার্তো। এই অপরাধে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের বাকি তিনটি ও আগামী মৌসুমের প্রথম ম্যাচটি খেলতে পারবেননা রবার্তো।

অফিসিয়াল ওয়েবসাইটে এক ডিসিপ্লিনারি বিবৃতিতে রবার্তোর এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আরএফইএফ।
বার্সার গোল এরিয়ার সামনে হাফ টাইমের ইনজুরি টাইমে মার্সেলোকে মুখে আঘাত করার অপরাধে সরাসরি লাল কার্ড পেয়েছিলেন রবার্তো। রেফারী আলেহান্দ্রো হার্নান্দেজ ম্যাচ পরবর্তী রিপোর্টে উল্লেখ করেছেন কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার জন্য রবার্তোকে দায়ী করা হয়েছে,

Related posts

Leave a Comment