প্রকাশিত হল সালমানের লেখা প্রথম গান ‘সেলফিশ’

নতুন পরিচয়ে নিজেকে হাজির করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। আগে অভিনয় ‍ও সিনেমা প্রযোজনার পাশাপাশি গানও গেয়েছেন ভাইজান। এবার রেস-থ্রি সিনেমার জন্য গান লিখে গীতিকার হিসেবে নাম লেখালেন তিনি। শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমানের লেখা ‘সেলফিশ’ শিরনামের গানটি। গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ও সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর। রেস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোতে ‘পেহলে নজর’ ও ‘বেইন্তেহান’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আতিফ। তবে ইউলিয়ার এবারই প্রথম। গানটি নিয়ে সালমান খান বলেন, ‘ক্রিয়েটিভ টিমের সঙ্গে গান নিয়ে আলোচনার সময় সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আমি কয়েকটি লাইন লেখি।…

Read More

ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আসানসোলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে সম্মানসূচক এ ডিগ্রি দেয়া হয়। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অার্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় তার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয়া হয়। বিশেষ সমাবর্তন ও ডি-লিট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর…

Read More

বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুুন

কক্সবাজারে বড় ভাই এরশাদ উল্লাহর (২৬) গুলিতে ছোট ভাই আবদু শুক্কুর (১৯) খুন হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনার ফুটখালী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদু শুক্কুর ও ঘাতক এরশাদ উল্লাহ ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এরশাদের সঙ্গে ছোট ভাই শুক্কুরের পুুুরোনো কলহের কারণে সম্পর্ক তেমন ভালো ছিল না। শুক্রবার এরশাদ উল্লাহ কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদ মাঠেই তার আপন ছোট ভাইকে গুলি করেন। আহতবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামল আজম…

Read More

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা সদরের আবারপুল নামকস্থানে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (২০) ও জাফরান (২২) নামের দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে এবং জাফরানের বাড়ি মাগুরা পৌর এলাকার সাজিয়াগা গ্রামে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফকো ভাই এবং ট্রাকের চালক ও হেলপার ।

Read More

বিএনপি যে দলেরই হোক কেউ রেহাই পাবে না : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের কক্সবাজারের সংসদ সদস্য বদির বিরুদ্ধে যদি মাদকের প্রমাণ পাওয়া যায় বদির বেয়াই যেমন ছার পায়নি তেমনি আওয়ামী লীগ,বিএনপি যে দলেরই হোক কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । শনিবার দুপুরে তিনি আসন্ন রোজার ঈদকে সামনে রেখে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাইপাইল আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন সারাদেশে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব…

Read More

অভিযান চলছে: শুক্রবার রাতেও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১

আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিরাতেই বাড়ছে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা। শুক্রবার রাতেও সারাদেশে ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে কুমিল্লা ও দিনাজপুরে দুইজন করে এবং চাঁদপুর, ময়মনসিংহ, জয়পুরহাট, বরগুনা, ফেনী, ঠাকুরগাঁও ও পাবনায় একজন করে নিহত হয়েছেন। এসব জায়গা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানা গেছে। গত ৪ মে থেকে সারাদেশে মাদকবিরোধী অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও র‌্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ শনিবার দুপুর পর্যন্ত ৭৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লা প্রতিনিধি জানান, পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল (৪০) এবং আলমাস (৩৬) নামের ২…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

ঢাকা, ২৬ মে : রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ‘জাতীয় জাগরণে কবি নজরুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সরকারি ও বেসরকারি পর্যায়ে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়া কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমাকাজীর নেতৃত্বে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ…

Read More

বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় ও অব্যাহত থাকবে : মমতা

শান্তি নিকেতন, (পশ্চিমবঙ্গ), ২৬ মে : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পদ্মা, মেঘনা ও যমুনার মতোই ১৯৭১ সাল থেকে দৃঢ় ও বহমান রয়েছে। মমতা বলেন, অতীতে অনেক জল গড়িয়েছে এবং ভবিষ্যতেও গড়াবে, তবে আমি মনে করি দুদেশের মধ্যকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুক্রবার এখানে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মমতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে একই বৃন্তের দুটি ফুল উল্লেখ করে বলেন, এই দুই মহান কবিকে বাদ…

Read More

ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায় : প্রধানমন্ত্রী

কোলকাতা, ২৬ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আরো উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। একই সঙ্গে তিনি বাংলাদেশী বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশ লাভবান হবে। শুক্রবার সন্ধ্যায় কোলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কোলকাতার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। শেখ হাসিনা বাংলাদেশে নদী খননে ভারতীয় ব্যবসায়ীদের সমর্থন কামনা করে বলেন, এতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হবে। পরে প্রধানমন্ত্রী…

Read More