পদোন্নতি নেই ইউআরসি ইন্সট্রাক্টরদের, হতাশা রিসোর্স সেন্টারে

ষ্টাফ রিপোর্টার,১১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ):ইউআরসি ইন্সট্রাকটরগণ একই পদে চাকুরী করে আসলেও তাদের পদোন্নতির কোন সম্ভাবনা না থাকায় হতাশা বিরাজ করছে শিক্ষাখাতের গুরুত্বপূর্ণ এ খাতটিতে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। প্রায় ২২/২৩ বছর যাবত একই পদে চাকুরী করেও পদোন্নতি পাচ্ছেন না উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টরগণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ইউআরসি ইন্সট্রাক্টর প্রতিটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান ও প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকগণ কিভাবে শ্রেণীতে শিখন শেখানো কার্যাবলী পরিচালনা করবেন তা মেন্টর হিসাবে…

Read More

দেশে করোনায় শনাক্ত ১ লাখ ছাড়ালো

১৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে এবং বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২০৫ জন কম শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮ জন। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন রোগী রয়েছেন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৮৭…

Read More

সাভারে গত ২৪ ঘন্টায় ৮ জন করোনায় শনাক্তের ৭জনই গার্মেন্টস কর্মী,ইউএইচএন্ডএফপিওর চিঠি

সাভার প্রতিনিধি,২ মে ২০২০(বিবিনিউজ):সাভারে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও ৮ ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭জনই গার্মেন্টস কর্মী । উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা ইতিমধ্যে গার্মেন্টস কারখানাসহ সকল কলকারখানা বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। এ ছাড়া তিনি স্থনীয় সংসদ সদস্যের নিকট আবেদন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে এ আবেদনের অনুলিপি পাঠিয়েছেন। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারসহ ৪ জন করোনায় আক্রান্ত ৪ জনই সুস্থ্য হয়েে বাসায় ফিরেছে। তবে বর্তমানে ৩৪ জন শনাক্ত হয়েছে এদের মধ্যে কাউন্দিয়ায়…

Read More

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল ধরনের। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার…

Read More

দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ৩০ মে : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণিভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নি¤œচাপে পরিণত হয়। পরবর্তীতে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরও তৎসংলগ্ন মিয়ানমারের রাখাইন উপকূলে গভীর নি¤œচাপে পরিণত হয়। এটি বর্তমানে রাখাইন উপকূল অতিক্রম করে মিয়ানমারের মধ্যাঞ্চলে স্থল নি¤œচাপ রূপে অবস্থান করছে। নি¤œচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

ঢাকা, ২৬ মে : রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ‘জাতীয় জাগরণে কবি নজরুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সরকারি ও বেসরকারি পর্যায়ে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়া কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমাকাজীর নেতৃত্বে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ…

Read More

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ

আজ মঙ্গলবার পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী। দিবসটি উপযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের পতিসরের পাশাপাশি ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্থার পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (বাংলা-পঁচিশে বৈশাখ-১২৬৮) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুুরুষেরা খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। বিশ্বকবির জন্মবাষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশ্বকবি…

Read More

চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব : জাহাঙ্গীরনগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। রবিবার দুপুরে মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ সাংস্কৃতিক উৎসবে বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার দীর্ঘ মুক্তি সংগ্রামের আলপনা আঁকার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়িত হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসকে স্বরণ করে এই আয়োজন বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ।

Read More

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’— এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৪ মার্চ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবসটি পালিত হয়ে থাকে। ১৮৮২ সালের এ দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার ও এ রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে থাকে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এনটিপির মাধ্যমে দেশে ২ লাখ ৪৪ হাজার ২০১ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে।…

Read More

চলে গেলেন বীর প্রতীক কাকন বিবি

একাত্তরে অনন্য সাহসের দৃষ্টান্ত স্থাপনকারী মুক্তিযোদ্ধা কাকন বিবি বীর প্রতীক আর নেই। গতকাল বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হাসপাতালের উপ পরিচালক ড. সুব্রত দেব জানান, গত জুলাই মাসে ব্রেইনস্ট্রোকের পর হাসপাতালে ভর্তি হন কাকন বিবি। তখন থেকেই দ্রুত স্বাস্থ্যের অবনতি হতে থাকে তার। এরপর ছাড়পত্র পেলেও গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। অবশেষে গতকাল রাত সোয়া ১১টার দিকে মারা যান একাত্তরে সম্মুখ সমরে লড়াই করা এ বীর নারী। কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের…

Read More