সাভারের হার্ভার্ড স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ

 ষ্টাফ রিপোর্টারঃ সাভারের দক্ষিন বক্তারপুর এলাকার হার্ভার্ড স্কুল এন্ড কলেজের ২য় বার্ষিক  পুরস্কার বিতরণ ক্রীড়া ও সাংস্কুতিক প্রতিযোগীতার বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পান্ন। সভায় প্রদান অতিথি ছিলেন,সাভার পৌরসভার প্যানেল মেয়রও সাভার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকমোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা,বিশেষ অতিথি ছিলেন,শিক্ষাবিদ আব্দুল মান্নান খান,হারুন আল রশীদ,এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ বাশার,এটিও রাহেনা বেগম,সমাজ সেবক শোয়েব হোসাইন ,শহিদুল্লাহ সবুজ । বিশিষ্ট মিক্ষানুরাগী হাজী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য বিপ্লব কুমার সরকার,সাজ্জাদ খান ও অধ্যক্ষ কিউএম মনিরুর ইসলাম প্রমূখ । সভায় প্রধান অতিথি বলেন,শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার…

Read More

আজ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে

ঢাকা, ৭ মার্চ : আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আজ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’…

Read More

অগ্নিঝরা মার্চ মাস আজ শুরু

ঢাকা, ১ মার্চ  : অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিতি শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববর রহমান। এর আগে তিনি পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “সাতকোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো- ইনশাল্লাহ। এবাররে সংগ্রাম আমাদের মুিক্তর সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।” ১৯৭১ এর ৭ মার্চ সাবেক রেসর্কোস ময়দান- আজকের সোহরাওর্য়াদী উদ্যানে দেয়া এই ঐতিহাসিক…

Read More

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী

এই অমলিন হাসি আর দেখা যাবে না, চায়ের দোকানের আড্ডা বা এফডিসির চলচ্চিত্র আলোচনায় বন্ধু-ছোটভাইদের সঙ্গে শোনা যাবে না তার পরিচিত সেই কণ্ঠস্বর। চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী। শনিবার দিবাগত রাত ১২টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন বিনোদন সাংবাদিকসহ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন। জুটন চৌধুরী দীর্ঘদিন যাবৎ কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গত বছর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের আর্থিক সহায়তায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুটনের মৃত্যুতে তার দীর্ঘদিনের সাংবাদিক ভাই-বন্ধু, পরিচিতজনরা শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা…

Read More

বসন্তের প্রথম দিন আজ

‘দখিন সমীরণের শিহরণ’ জাগানোর মাহেন্দ্র দিন এলো। মাতাল হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপনে, নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে উঠবার আভাসে, পল্লব মর্মরে আর বনতলে কোকিলের কুহুতান জানান দিচ্ছে : ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে..। আজ বিপুল ঐশ্বর্যের ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজি দখিন-দুয়ার খোলা/ এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো..। আজ পয়লা ফাল্গুন। গণমানুষের কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক আর নাই ফুটুক/ আজ বসন্ত…’। বনের মতো মনেও অদ্ভুত এক শিহরণ জাগানিয়া দিন এখন। রূপ লাবণ্যে জেগে উঠেছে প্রকৃতি, রঙিন চারপাশ। বৃক্ষের নবীন পাতায় আলোর নাচন! গোলাপ, জবা,…

Read More

ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি : আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কেক কাটা ও র‌্যালিসহ ডিএমপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার ডিএমপি’র সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী শুরু হচ্ছে। বিকাল পোনে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। র‌্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া নেতৃত্ব দিবেন। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল। ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস…

Read More

১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!

১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো…

Read More

মারা গেল বিশ্বের প্রবীণতম গরিলা

মারা গেল পৃথিবীর সবচেয়ে প্রবীণতম গরিলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে ভিলা নামে ওই গরিলার মৃত্যু হয়। বর্তমান বিশ্বে সব চেয়ে বেশি বছর ধরে বেঁচেছিল এই ভিলা। ১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোয় জন্ম হয় এই স্ত্রী গরিলাটির। এর দু’বছর পর ১৯৫৭ সালে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়। এর পর ১৯৭৫ সালে ক্যালিফোর্নিয়ার এই সাফারি পার্কে নিয়ে আসা হয়। সেই থেকেই ভিলা রয়ে গিয়েছিল এখানে। বিজ্ঞানীদের মতে গরিলার গড় আয়ু সাধারণত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে। এর পর তারা রোগাক্রান্ত হয়ে বা নিজেদের মধ্যে মারামারি…

Read More

রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরো সহায়তা প্রয়োজন : বিশ্বব্যাংক

ঢাকা, ২১ জানুয়ারি : বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এ সকল রোহিঙ্গার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরির্দশন শেষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের আশ্রয়দাতা এবং রোহিঙ্গা উদ্বস্তুদের সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। ডিক্সন…

Read More

বিশ্ব ইজতেমার ২য় পর্বের শুরু, তুরাগ তীরে মুসুল্লিদের ঢল

গাজীপুর, ১৯ জানুয়ারি : ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৩তম বিশ্ব ইজতেমার ২০১৮-র ২য় পর্ব আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের দেশী-বিদেশী লাখো মুসল্লির ঢল যাচ্ছে তুরাগ তীরের ইজতেমা ময়দানের দিকে। আজ ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের ইজতেমায় শরীক হচ্ছেন ঢাকা জেলার আংশিকসহ ১৪ জেলার মুসল্লিরা। তাদের সঙ্গে দুই ধাপেই শতাধিক দেশের তাবলীগের বিদেশী মেহমান অংশ নিচ্ছেন। আগামী ২১ জানুয়ারী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার…

Read More