সাভারে গত ২৪ ঘন্টায় ৮ জন করোনায় শনাক্তের ৭জনই গার্মেন্টস কর্মী,ইউএইচএন্ডএফপিওর চিঠি

সাভার প্রতিনিধি,২ মে ২০২০(বিবিনিউজ):সাভারে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও ৮ ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭জনই গার্মেন্টস কর্মী । উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা ইতিমধ্যে গার্মেন্টস কারখানাসহ সকল কলকারখানা বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। এ ছাড়া তিনি স্থনীয় সংসদ সদস্যের নিকট আবেদন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে এ আবেদনের অনুলিপি পাঠিয়েছেন। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারসহ ৪ জন করোনায় আক্রান্ত ৪ জনই সুস্থ্য হয়েে বাসায় ফিরেছে। তবে বর্তমানে ৩৪ জন শনাক্ত হয়েছে এদের মধ্যে কাউন্দিয়ায় এক মারা গেছে।
গত ২৪ ঘন্টায় ৫১ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষনা কেন্দ্র বিএলআরআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানকার ল্যাবে পরীক্ষায় ৮ ব্যক্তির দেহে নমুনা পজেটিভ হয়। এ ৮ ব্যক্তির মধ্যে ৭জনই করোনা পজেটিভ। তাদের মধ্যে ৫জন পুরুষ গার্মেন্টস কর্মী এবং ২জন মহিলা গার্মেন্টস কর্মী। তাদেরকে রাজধানীর মিরপুরে লালকুঠি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ গার্মেন্টস কর্মীগন পৌর এলাকার উলাইল শিল্প জোনের ৫জন ও ২জন আশুলিয়া শিল্প জোনের কারখানার কর্মী। আক্রান্ত গার্মেন্টস কর্মীদের বাসা লকডাউন ঘোষনা করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন তারা আক্রান্ত গার্মেন্টস কারখানার শ্রমিকগন যেখানে কাজ করতেন বা তাদের সাথে যারা ঘনিষ্টভাবে মিশতেন ওইসকল ব্যক্তিদের নমুনা পরীক্ষা করার জন্য গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের অনুরোধে সারা দিয়ে রবিবার তাদের এসকল কর্মীদের নমুনা পরীক্ষা করাতে সম্মত হয়েছেন।


সাভারে গত কয়েক দিন ধরে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গার্মেন্ট কারখানা বন্ধ করতে আবেদন করেন। তিনি বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আনেন। কিন্ত এ পর্যন্ত আবেদনের সাড়া মেলেনি।
এ ছাড়া এক গার্মেন্টস কর্মী সেলিম হোসেন পরিচয়ে নমুনা পরীক্ষা দেয়ার পর পজেটিভ হলে গত ৫দিনেও তার হদিস পাওয়া যায়নি। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। প্রযুক্তির ব্যবহারে দেখা গেছে তিনি ঘন ঘন স্থন পরিবর্তন করছেন। তার সন্ধান করতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। সূত্রঃ-সাভার প্রতিনিধি ।

Related posts

Leave a Comment